এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১২

ভালবাসা মানে কি ?
একে অপরের হাতে হাত রাখা ,
নাকি দূর থেকে তার চোখে চোখ রাখা ?

ভালবাসা মানে কি ?
...
একই পায়ের ছন্দে পাশাপাশি এগিয়ে চলা .
নাকি , অফুরন্ত না বলা কথা গুলো বলে চলা ?

ভালবাসা মানে কি ?
গভীর সুমুদ্রে মিশে যাওয়া আকাশ কে দেখা ,
নাকি , একেঅপরের চোখে নিহিত ভালবাসা কে দেখা ?

ভালবাসা মানে কি ?
লিখতে পড়তে শুধু তার ই কথা মনে করা .
নাকি , বইয়ের পাতায় শুধু তার ছবি ভেসে উঠছে মনে করা ?

ভালবাসা মানে কি ?
সমস্ত কাজকে ভুলে যাওয়া ,
নাকি , প্রতিটা মুহুর্তে শুধু তাকেই মনের মাঝে খুঁজে পাওয়া ?

ভালবাসা মানে কি ?
সময়ের মুল্য দেওয়া .
নাকি , তাকে নিয়ে ভাবতে ভাবতে মূল্যবান সময় কে নষ্ট হতে দেয়া ?

ভালবাসা মানে কি ?
নিজের সমস্ত ইচ্ছা কে দমিয়ে দেওয়া .
নাকি , তার সমস্ত ইচ্ছা কে গুরত্ব দেওয়া ?

ভালবাসা মানে কি ?
মিথ্যা কথার খনি আগলা করা ,
নাকি , মিথ্থা কথা কে রং চড়িয়ে সত্যি করা ?

ভালবাসা মানে কি ?
অন্ধকার রাস্তা ধরে পাসাপাসি হেটে চলা ,
নাকি , যা পাওয়া হয়নি এখনো ,তার জন্য প্রতিক্ষা করে চলা ?

ভালবাসা মানে কি ?
রঙিন প্রজাপ্রতি কে ইচ্ছামত কাছে পাওয়া .
নাকি , অধরা অন্য কারোর দিকে বারে বারে ছুটে যাওয়া ?

ভালবাসা মানে কি ?
মনের কোনো অজানা তৃষ্ণাকে মেটানো ,
নাকি , দুটি ঠোটের স্পর্শে তৃষ্ণা কে মেটানো ?

ভালবাসা মানে কি ?
কল্পনার আনন্দে ভেসে থাকা ,
নাকি , শরীরের স্পর্স আনন্দে মেতে থাকা ?

ভালবাসা মানে কি ?
দুটি শরীর এক হওয়ার টান ,
নাকি , প্রেম নিছক ই মনের দুরন্ত টান ?

ভালবাসা মানে কি ?
পৃথিবীর কিছু অদেখাকে দেখার আসা ,
নাকি , শুধু ই মনের ও চোখের নেশা??
আমি তো বদলাই
নি,সেই যেমন ছিলাম
ঠিক তেমনি আছি।।
সেই ভালো লাগার
মূহূর্তগুলোও বেশ
...
মনে আছে।।
আগে তোমায়
নিয়ে ভাবলে, তোমার
মিষ্টি হাসি টা ভেবে, নিজেও
মনে মনে হাসতাম।।

এখন ও
ভাবি,তবে তোমায়
নিয়ে নয়, তুমি ছেড়ে চলে যাবার
পরের সেই
মূহূর্তগুলোকে, খুব
মনে পড়ে।।
একটিবারের জন্য
হলেও ফিরে তাকাও
নি তুমি, বার বার
ফিরিয়ে দিয়ে তুমি আমাকে,

সেই তুমি এখন নিজেই
ফিরতে চাইছো??
কেন?
এখন তুমি কাদোঁ আমায়
ভেবে, তোমার অশ্রু
গড়িয়ে বালিশ ভিজে,

আর্শ্চয্য তাই না!!
খোদা তোমায় আমার
সেই কষ্টের
প্রাপ্তি গুলো ফিরিয়ে দিয়েছেন, যেই
স্মৃতি আজ ও
বয়ে বেড়াচ্ছি নীরবে।।

আমি জীবনকে দেখি,

নিজের জীবন, অন্যের জীবন

কষ্ট দেখি, কান্না দেখি
...

মান অভিমানের পালা দেখি

অতঃপর হাসতে থাকি...............।



আমাকে পাগল ভাবা যায়

উদাসী উন্মাদ

শিকল দেখি, দেখি পরাজয়

শুন্যতার নিষ্পেষণ দেখি

আবার হাসতে থাকি...............।


তবুও স্বপ্ন দেখি

ঘোর লাগান স্বপ্ন

দাসত্ব মেনে নেই

অন্ধের চোখে জোছনা দেখি

মমতার স্পর্শ খুঁজি

আমি আর হাসতে পারি না
 
আমি আর কাদতে পারিনা
 
কাদলেউ চোকে আর  আর
 
আগের মত জলে ভরে যায় না
 
কেউ আমার কান্না দেখেও না
 
আমি কার জন্য কাদব?
ভালবেসেছি আমি অবুঝ মনে তোমায় প্রতিক্ষণ.....
.
তুমি আমার মাঝে মিশে যাওয়া প্রাণের স্পন্দন.....
.
তোমার পাশে থাকব বলে কাছে আমি এসেছি.....
...
.
রামধনুতে রং মিশিয়ে স্বপ্ন কত একেঁছি.....
.
নিজেকে ভোলা সহজ যত বৃত্তটাকে মুছে.....
.
ভোলা তোমায় কঠিন তত বাঁচার আশা মিছে.....
.
তুমি আমার ভালবাসার কাব্যগাঁথা স্বপ্ন টোলপড়া সেই মুখের হাসি আমার মনের রত্ন.....
.
আছো কাছে তবু কেন লাগে বহুদূর
যে কোন একটা ফুলের নাম বল
- দুঃখ ।
- যে কোন একটা নদীর নাম বল
- বেদনা ।
- যে কোন একটা গাছের নাম বল
...
- দীর্ঘশ্বাস ।
- যে কোন একটা নক্ষত্রের নাম বল
- অশ্রু ।
- এবার আমি তোমার ভবিষ্যত বলে দিতে পারি ।
- বলো ।
- খুব সুখী হবে জীবনে ।
শ্বেত পাথরে পা ।
সোনার পালঙ্কে গা ।
এগুতে সাতমহল
পিছোতে সাতমহল ।
ঝর্ণার জলে স্নান
ফোয়ারার জলে কুলকুচি ।
তুমি বলবে, সাজবো ।
বাগানে মালিণীরা গাঁথবে মালা
ঘরে দাসিরা বাটবে চন্দন ।
তুমি বলবে, ঘুমবো ।
অমনি গাছে গাছে পাখোয়াজ তানপুরা,
অমনি জোৎস্নার ভিতরে এক লক্ষ নর্তকী ।
সুখের নাগর দোলায় এইভাবে অনেকদিন ।
তারপর
বুকের ডান পাঁজরে গর্ত খুঁড়ে খুঁড়ে
রক্তের রাঙ্গা মাটির পথে সুড়ঙ্গ কেটে কেটে
একটা সাপ
পায়ে বালুচরীর নকশা
নদীর বুকে ঝুঁকে-পড়া লাল গোধূলি তার চোখ
বিয়েবাড়ির ব্যাকুল নহবত তার হাসি,
দাঁতে মুক্তোর দানার মত বিষ,
পাকে পাকে জড়িয়ে ধরবে তোমাকে
যেন বটের শিকড়
মাটিকে ভেদ করে যার আলিঙ্গন ।
ধীরে ধীরে তোমার সমস্ত হাসির রং হলুদ
ধীরে ধীরে তোমার সমস্ত গয়নায় শ্যাওলা
ধীরে ধীরে তোমার মখমল বিছানা
ফোঁটা ফোঁটা বৃষ্টিতে, ফোঁটা ফোঁটা বৃষ্টিতে সাদা ।
- সেই সাপটা বুঝি তুমি ?
- না ।
- তবে ?
- স্মৃতি ।
বাসর ঘরে ঢুকার সময় যাকে ফেলে এসেছিলে
পোড়া ধুপের পাশে
ভালোবাসার মানুষ গুলো যখন দূরে চলে যায় তখন নিস্তব্ধ চোখের পানি চোখের কোনে জমা হয় শীতের সকালে ঘাসের উপর জমে থাকা শিক্ত শিশিরের মত.....

আর.....

যখন বন্ধু গুলো দূরে চলে যায় তখন চোখের পানি ঝরে পরে বর্ষার বৃষ্টি হয়ে চোখের মনিকোঠা থেকে যা সহজে থামতে চায়না.....
সব ভাসিয়ে নিয়ে যেতে চায়.....


আরেকটু কাছে সরে এসো
ভালো করে দেখে নেই তোমায়।
বহু দিনের লুকানো ইচ্ছে আমার
মনের সাধ মিটিয়ে আমি দেখতে চাই তোমায়।
খুব কাছে থেকে একদিন
...
তোমাকে দেখবো বলে
আমি কতো পূর্ণিমা অমাবস্যা
পার করে দিয়েছি নির্ঘুম,
কাটিয়েছি কতো অস্থির দিন রাত।
কতো দিন আমি মনে মনে ভেবেছি তোমায়
কতো কথা বলেছি অবিরাম।
কতো দিন আমার ভাবনায়
আমার স্বপ্ন গুলি ছুঁয়ে দিয়েছে তোমায়।
তোমার দিকে অপলক তাকিয়ে থেকেছি আমি
দেখেছি তোমার দুই চোখ জুড়ে
কোনও এক স্বপ্নের গাঢ় ছায়া
আমি সেই স্বপ্নময় চোখের দিকে
বিভোর হয়ে তাকিয়ে থেকেছি কতো।
এবার আমার স্বপ্নের তুমি
সত্যি হয়ে সামনে এসে দাঁড়াও একটি বার
আমি প্রান ভরে দেখে নেই তোমায়।