এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১২

হ্নদয়ের চাই না দাম
একা রবো একা ছিলাম
ডেকোনা আর আমাকে
ভেবো তোমাকে ফিরিয়ে দিলাম ।।
হ্নদয়ের চাই না দাম
একা রবো একা ছিলাম
ডেকোনা আর আমাকে
ভেবো তোমাকে ফিরিয়ে দিলাম ।।
এখন প্রায় প্রতি রাতেই কান্না পায়,
তুমি শুনলে মনে করবে তোমায় পাইনি বলে।
আসলে তা নয়।
আমার এখন কান্না পায়,
তুমি সুখে নেই, এই কথা ভেবে।
...

আগে যখন চোখ বন্ধ করে তোমায় ভাবতাম!
তখন দেখতাম তুমি সুখের রানী
তবে এখন চোখ বন্ধ করলে দেখি....
তোমার চোখে জল।
থাক ওসব কথা।
তবে, তুমি যখন আমার জীবনে ছিলে......
কথায় কথায় তোমার ভুল ধরতাম, বকুনি দিতাম, বিরক্ত হতাম।
তবে সত্যি বলতে কি-
আমাকে কেউ এখন আর বিরক্ত করে না।
আমি এখন খুব শান্ত হয়ে গেছি।
তোমার কথা মতো, বাবা-মা’র কথা শুনি।
তোমার শুধু একটি কথা রাখতে পারলামনা।
আসলে আমি রাখতে চাই,
তবে চোখ দুটো রাখতে পারেনা।
ওরা এখনো বৃষ্টির মতো ঝরতে থাকে।

 
♥একটা ভালবাসার সম্পর্ককে মজবুত রাখতে হলে নিয়মিত এর যত্ন নেয়া উচিত, সময় দেয়া উচিত.....
ঠিক একটা ছোট্ট চারাগাছের মত.....
এমন নয় যে চারাগাছটির পেছনে আপনার সবসময় লেগে থাকতে হবে.....
কিন্তু অবশ্যই এর দিকে আপনার নিয়মিত নজর দিতে হবে.....
এমনটা কিছুদিন না করলে এটি নির্জীব হয়ে যাবে.....
...
তখন পানি দিলে হয়তো আবার পুনর্জাগরিতও হবে.....
কিন্তু আপনি যদি এমনটা দীর্ঘ সময় ধরে করতেই থাকেন তবে এমন একসময় আসবে যখন যত পানিই দিন,যতই যত্নই নিন এটা আর বেঁচে থাকবে না.....
তাই আপনার ভালবাসার মানুষটির নিয়মিত যত্ন নিন,তাকে সময় দিন.....♥
আরো দেখুন
জানি একদিন আমি চলে যাব সবি ছেড়ে
যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে
ফিরবোনা কোন দিন এই পৃথিবীতে
কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে
জানি একদিন ভুলে যাবে সবাই
...
আমায়, আমার স্মৃতি মুছে যাবে ধারায়
ও জানি একদিন এক মুহুরত কারও
মনে পড়বেনা আমার কথা...


একদিন চলে যাব .............

 

বিশ্বাস!

কিসে করবো বিশ্বাস?
কাকে করবো বিশ্বাস?
প্রেমিকা প্রেমিককে বলেছিলো,
...
'বিশ্বাস করো, তোমাকে ছাড়া এক
মুহুর্তও
আমি থাকতে পারবোনা'
সেই প্রেমিকা এখন আরেক পুরুষকে
বলে,
'বিশ্বাস করো,
তোমাকে আমি হারাতে পারবোনা!

এই হলো বিশ্বাস!!???

সে কি তোমায় দেখছে অতো যত্ন নিয়ে
যেভাবে দেখে আমায় গভীর মুগ্ধতায় ?
...
তাকে বলে দাও -
তোমার আলোয় আবীর ছড়িয়ে দিয়েছি
যেন দেখামাত্রই আমার আবেগ টের পায়।
তাকে বলে দাও -
যে প্রান্তেই সে থাকুক,
আমাদের অস্তিত্ব সে খুঁজে পাবে তোমাতে।

তুমি আমাদের মাঝে আজ বড় স্পষ্ট
সাক্ষীগোপাল হয়ে এই রাতের অভাব বোধোদয়।
তার জানালায় আজ তুমি উপস্হিত,
যেমন করে উঁকি দিয়েছো আমার জানালায়।
তাকে শুধাও,
কিসে আজ সে মুগ্ধ ?
আমার প্রেমে না তোমার আলেয়ায় ?

তোমার ঔজ্বলে আজ বড় ঈর্ষান্বিত হয়ে আছি,
বুঝতে পারছিনা কার প্রভাব আজ বেশী তার ওপর।
সে কি জেগে আছে এখনো, দেখছে তোমায় ?
ভাবছে কি আমার কথা এই জ্বলন্ত পূর্নিমায় ?

নাকি ডুবে গেছে তোমাতে,
ভুলে গেছে,
আরেকজন জেগে খুঁজছে তাঁর চোখ তোমার ঝরনায়।
 
"-সোনামণি, তোমার হাত টা একটু দিবে ?

-কেন বলত ?
-তোমার হাত দেখবো।
-ময়না, তুমি হাত দেখতে পারো ? আগে কখনো বলনি তো আমাকে ?
...
-বলিনি, তবে এখন বলছি। উফ দাও তো সোনা!
-আচ্ছা দিচ্ছি। তবে বলতে হবে কি দেখেছো।
-আচ্ছা বাবা বলব, এখন দাও তো!
-নিন জনাব।
-উমমম...........
-কি হল!? এত মনযোগ দিয়ে কি দেখছো ময়না ?! আমার কপালে কি খুব খারাপ কিছু অপেক্ষা করছে নাকি ? নাকি তোমার আমার মিলন কবে হবে সেটা দেখছো ? হুমম ?
-ঊফ... আগে দেখতে তো দিবে ?
-বলনা ময়না, কি দেখছো তুমি অমন করে ?
-তোমার হাত।
- বুঝলাম তো। কিন্তু তুমি কী বুঝলে ?
-সোনা, তোমার হাতটা না অনেক সুন্দর। ধরতে ভীষণ ইচ্ছা করছিলো। তাই একটু অভিনয় করলাম তোমার সাথে। তুমি রাগ করনি তো সোনা ?!"

নাহ্। একদম করিনি। আজ পর্যন্ত করতেও পারিনি। শুধু অভিমানী চোখ দুটুকে আজও মানাতে পারিনা।!!