এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১২

তোমার কাছে পেয়েছিলাম একটু প্রশ্রয়,
সেই ভরসায় খুজে ছিলাম বুকেতে আশ্রয়।
আসলে যে সেটা ছিল অনেক বড় ভুল,
কাঁটাগুলো বোকার মত ভেবেছিলাম ফুল!!
ভালোবাসি বলেছিলাম মুখের কথা নয়,
...
ইচ্ছা করে বুকটা চিরে দেখাই এ হৃদয়!!
অনেক মিথ্যা ছলনার এ জগত সংসার,
সত্য কথা গুলোও লাগে নিঠুর মিত্থাচার!
কাছে থাকতে চেয়েছিলাম অনেক আপন ভেবে,
তোমার তো নেই সেই ইচ্ছাটা আপন করে নেবে!
তোমায় অনেক ভালোবাসি অনেক খানি চাই
তাতে আর কি লাভ বল পাওয়ার উপায় নাই!!
আমার যখন তখন রাত হয়ে যায়
মেঘে মেঘে মন দেখে যায়
মনের ভিতর বৃষ্টি ঝরে
তোমার কথাই মনে পড়ে

...
আমার যখন তখন ভুল হয়ে যায়
ভুলে ভুলে পথ যে হারায়
পথের মাঝে আমি একা
পাই না খুঁজে তোমার দেখা

আমার যখন তখন ঘুম ভেঙ্গে যায়
অনিদ্রায় রাত কেটে যায়.........
রাতের সাথে আকাশ তারা
তুমি ছাড়া আমি ভুবন হারা.......।।
বদলে গেছে চারপাশ। কিন্তু আমি আছি সেই আগের
মতো। একটুও কমেনি তোমার প্রতি ভালবাসা।
আজীবন ভালবেসে যাব। আমার পৃথিবীর
বিরাট অংশজুড়ে শুধুই তুমি। দূরে ঠেলে দিয়ে কেন এত
বড় শাস্তি দিলে তুমি ???
...

আমার কথা কি একটুও মনে পড়ে না তোমার ??
জানি তুমিও কষ্ট পাও,তবে কেন থাকো দূরে ??
আগের মত এখন আর কেউ কোনো কাজে জোর
করে না। কারো ভোরের মেসেজে এখন আর ঘুম ভাঙ্গে না। তাই আমি জেগে থাকি সারারাত।
কেঁদে যাই ক্লান্তিহীন।

হারিয়ে ফেলেছি তোমাকে। তার থেকে বাস্তব সত্য
হারিয়ে ফেলেছি নিজেকেই। অনুভূতিগুলো শেয়ার করার
কেউ নেই। আর কখনো কেউ ডাকবে না আমায়।

সামান্য ভুল কিংবা জমে থাকা অভিমানে আমার
ভালবাসার প্রতিদান তুমি এভাবে দিলে ???
তোমার হাসিটা দেখব বলে আমি আজও অপেক্ষায় থাকি।
আমি জানি সে হাসিটা আমার সব দুঃখ ভুলিয়ে দেবে।

আমার প্রতিটিক্ষণ এখন কাটে একটামাত্র মেসেজের রিংটোনের অপেক্ষায়। অপেক্ষার বাঁধ ভেঙ্গে যায়
তবু আমি অপেক্ষায় থাকি। তোমার ফিরে আসার
অপেক্ষায় কষ্টের দিনগুলো কেটে যাবে...

ভাল থেকো তুমি। জেনে রেখ,
পৃথিবীতে এমন একটা মানুষ আছে যে তোমার পৃথিবীর
সাথে নিজের পৃথিবীটাকে এক করে ফেলেছে।
যার কখনো বিচ্ছেদ ঘটবে না। অপেক্ষায় থাকলাম.......

 
কখনোই বলিনি আমাকে ভালবাসো। কারণ
আমি জানি ভালবাসাটা দু'টি হ্দয়ের মেলবন্ধন। সেই
মেলবন্ধন আঁকড়ে ধরার যোগ্যতা আমার নেই।।

সবসময় চেয়েছি তুমি পাশে থাকবে। ভালবাসার মানুষ
...
হিসেবে হয়ত নয়
কিন্তু একজন ভাল বন্ধু হিসেবে।
সেই বন্ধনও হয়ত এতটা মজবুত
করতে পারে নি আমি। আজ সিগারেটের জ্বলন্ত
শিখাও কষ্টগুলোকে সামান্যতম কমাতে পারে না উল্টো আমাকে দেখে বিদ্রুপ করে। সারারাত জেগে যখন আমি আকাশের অবিরাম
কান্না দেখি নিজের গোপনে অশ্রু ঝরানোটাকে তখন
খুব তুচ্ছ মনে হয়। আমার আকাশে আজ হঠাৎ হঠাৎ
মেঘের আনাগোনা দেখা যায়।
কষ্টগুলোকে মুক্তি দিতে আমি তখন বৃষ্টি ঝরাই
অভিরাম।

এতকিছুর পরও আমার ভালবাসার শক্তি বার বার আমাকে তোমার
কাছে ফিরিয়ে নিয়ে যায়।
আমি পারিনা অনুভূতিগুলোকে দূরে সরিয়ে রাখতে।
ভালবাসার শক্তিটা আমাকে অক্ষম
বানিয়ে রেখেছে বাইরের পৃথিবীটা থেকে। আমি আজও
তাই চিত্‍কার করে বলতে পারি ভালবাসি শুধুই
তোমায়। শত কষ্ট আর অভিমানের মাঝেও বাস্তব
এই সত্যটা থেকে কখনো তোমায়
দূরে সরিয়ে রাখতে পারব না।।
colllllllllllllllllll


এক একদিন স্বপ্ন দেখি একেক রকম ।
তাই বলে তুমি ভেবো না আমি হাজার স্বপ্নের পিছু ছুটছি ।
আমার স্বপ্নের মূল লক্ষ্য তো একটাই তা হল__"তোমাকে কখনও কষ্ট দেবো না, আমার জীবনের শেষ সুখটুকু দিয়ে হলেও তোমার মুখে হাসি ফোটাবো"

এখন তুমি হয়তো ভাবছ যে আমার এ তুমি তা আমার জন্য বিশেষ কেউ।কিন্তু তা নয়। আমি যে ভালবাসি সবাইকে।
আমার এ তুমির মাঝে লুকিয়ে আছে পৃথিবীর সবকটি মানুষ...
 
 
আমার সারা আকাশ জুড়ে ছিলে তুমি
কিন্তু তোমার সারা আকাশে কোথাও ছিলাম না আমি
তবুও এই বিবাগী মন খুঁজেছে সারাক্ষণ
যদি মিলে দেখা অকারণ।

...
মেঘের মতো উড়েছি তোমার আকাশে
পাইনি একটুকু ঠাঁই
ভালোবাসা অন্ধ,
তখন ই বুঝলাম কারণ............
বোকা মন বুঝেইনি;
আকাশের বুকে কখন মেঘ দীর্ঘস্থায়ি হয়না...।।
অবুঝ হৃদয় তবুও ভালবেসে যায়.
 
যদি দেখা না হয় !!
ভেবো না দূরে আছি..
যদি কথা না হয় !!
ভেবো না ভুলে গেছি..
যদি না হাসি !!
...
ভেবো না অভিমান করেছি..
যদি কল না দেই !!
ভেবো না বদলে গেছি।।
সত্যি বলতে কি - আমি সবসময় তোমায় মিস করি♥♥