এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ১২ অক্টোবর, ২০১২

বৃষ্টির দিন…

আমার রাতের প্রহরে
থেমে থাকা অন্ধকারে
আকাশে হারায় তারার স্বপ্ন
...
স্তব্ধ কষ্ট গুলো ভিড় করে।
অনন্তকালের জন্য চুপ হয়ে যাই আমি
নতুন করে শায়িত হই কবরে…

বুকের শুন্যতায়
হাত চেপে
চেয়ে থাকি
তোমার চলে যাওয়া পথে
লোহিত স্রোতে ভাসে চেনা স্মৃতি
মন চলে যায় তোমার পিছু পিছু…

বাবুনি,
ঘুমাতে পারিনা,
তাই জেগে জেগে শেষ হয়ে যাই
প্রতি রাত…
ভালোবাসি…
তাই…
ভালোবেসে যাই
 

বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১২

খুবই অবাক হই, কীভাবে একসময়
তুমি আমার কাছে কাছে থাকতে, আর
কীভাবে তুমি একেবারে আমাকে ছাড়া থাকছো।
আমি কি বোকা ছিলাম? নাকি এটাই
পৃথিবীর নিয়ম যে সময়
...
সবাইকে বদলে দিবে? সবাই বদলাক, তোমার
বদলে যাওয়াটা কি জরুরি ছিল?
আমি কেন এতটুকুও অনুভব করলাম
না যে তোমার কথাগুলো তুমি নিজেই
একসময় ভুলে যাবে? আমি কেন
বুঝতে পারলাম না যে তুমি আমার জীবনে শ্রেষ্ঠ কিন্তু ছোট্ট
একটি অধ্যায় হয়ে এসেছো?
আমি কি সত্যিই অতিরিক্ত
প্রত্যাশা করে ফেলেছিলাম?
আমি তো কখনো তোমাকে চাওয়ার
সাহস দেখাতে পারিনি। আমি তো সবসময়ই
ভেবেছি আমি তোমার যোগ্য নই।
হয়তো মনে মনে পছন্দ করেছি, কিন্তু
নিজেকেই সেটা বুঝতে দেইনি।
স্বপ্ন
দেখার শুরুটা যে দু'জনে মিলেই করেছিলাম। এখানে কেবল তুমি আর
আমি বলে কোনো কথা ছিল না,
আমাদের
দু'জনেরই ছিল সব স্বপ্ন।
অথচ আজ আমার কোনো কথাই আর
তোমার মন পর্যন্ত পৌঁছায় না। আজ আমার
কথাগুলো কি সুন্দরভাবে এড়িয়ে যাও
তুমি। আজ আমার কথাগুলো তোমার
মনে দাগ কাটে না। আমার
ভালোবাসা তোমাকে আর স্বপ্ন
দেখায় না। এক সময় তুমিই বারবার বলতে,
একসময় নাকি তুমি আমার
কাছে পুরনো হয়ে যাবে আর
আমি তোমাকে ততোটা ভালোবাসবো না।
আর আজ তুমিই আমাকে আর
ভালোবাসো না, অথচ আমি তবুও তোমাকে ভালোবেসে যাই।
তাহলে কি আমার অনুভূতিটাই ঠিক
ছিল?
তুমি মিথ্যে বলেছো এটাও
যে মানতে পারি না।
তুমি যে ভালোবাসতে সে নিয়ে এতটুকু সন্দেহ আজও আমার নেই। কেবল এক
গাদা প্রশ্নের মাঝে প্রতিটি দিন
কাটাই।
আর সেই সঙ্গে থাকে অন্তহীন আশা।
কেন
তুমি আমাকে একা করে দুরে চলে গেলে তুমি বিনা আমি হায় বড় একেলা..

বুধবার, ১০ অক্টোবর, ২০১২

কেন জানি মনে হয়েছিল
তোমাকে হারিয়ে ফেলব
হাজারো এই মানুষের ভিড়ে
একদিন তোমাকে আর খুজে পাব না
আজ সেই দিন আমি হারিয়ে ফেলেছি
...
তোমাকে ।
জীবন নামের পাতা থেকে তোমার অধ্যায়
টুকু হারিয়ে গেছে ।
তাকিয়ে দেখেছি তোমার
চলে যাওয়াটা , ফেরাতে চাই নি ,
চাইনি বললে ভুল হবে
হাজারো আকুতি
তোমাকে ফেরাতে পারে নি ।
হয়তো তোমার অনেক স্মৃতি
জমা করে রেখেছিলাম মনের
ছোট্ট কোঠিরে আজ তার
সাথে নতুন একটা স্মৃতি না হয় আবার
জমা করলাম , তোমার চলে যাওয়ার
শেষ স্মৃতিটা ।
যাওয়ার আগে বলে গেলে ভালো থেকো
এত কষ্টের মাঝেও অট্ট হাসি দিয়ে
বলতে ইচ্ছা করছে
কতটা ভালো থাকবো তা তুমিই বুঝে নিও ।।

বুধবার, ৩ অক্টোবর, ২০১২


♥ আজকের পর থেকে সেজে গুজে
ছবিও তুলবো না , কারন সেই ছবি দেখার মানুষটি নেই
♥ আজকের পর থেকে আর হাসবো না , কারন হাসি দেখে খুশি হওয়ার
পাগলা টা আর নেই
♥ আজকের পর থেকে আর গান শুনবো না , কারন গান শুনানোর সেই পাখিটি
...
আর নেই
♥ আজকের পর থেকে আর লিখবনা ,
কারন লিখার মানুষটি আর নেই
♥ আজকের পর থেকে আর আদর
করে কাউকে ডাকা হবেনা , কারন
সেই আদরের পুতুল টি আর নেই
♥ আজকের পর থেকে খাবার নিয়ে
আর কারো জন্য অপেক্ষা করা হবেনা , কারন খাইয়ে দেওয়ার ভুস্কু টা আর নেই
♥ আজ থেকে খিল খিল হাসি আর হবেনা , কারন পচানোর ব্যক্তিটা আর নেই
♥ আজ থেকে আর গিফট কিনা হবেনা , কারন গিফট পেয়ে হিহি করে হাসি দেওয়ার বিল্লি টা আর নেই
♥ আজকের পর থেকে অনেক কিছুই
আর হবেনা , কারন কোনও কিছু হওয়ার আর কোনও কারন নেই
♥ আজ থেকে আমি আর অভিমানী না , কারন মান ভাঙানোর কেউ নেই
♥ আজ থেকে আমি '' সাদা কালো ''
কারন সব রং নিয়ে চলে গেছ তুমি
♥ শুধু আকাশের দিকে চেয়ে থেকে তোমার ভাবনায় অশ্রু ঝরবে
♥ দিবা নিশি তোমার স্মৃতি হাতড়ে বেড়াবে এই মন
♥ নির্ঘুম রাত্রি কাটবে কেদে কেদে
♥ জীবন চলবে তোমার অপেক্ষায়

 

দেখ না আর পিছু ফিরে,
ভাসিয়ো না আর নিজেকে অশ্রু জলে...
বুকে চাপা কান্না নিয়ে, মুখে মলিন হাসি নিয়ে...
কেঁদো না আর চুপিসারে...

...
দেখ চেয়ে আমার চোখে,
চেয়ে দেখি তোমার পথ চলা পিছু থেকে...

রাত আসে ঘুম নিয়ে...
খুজে নিও আমায় তোমার স্বপ্ন মাঝে...
ভেব না তুমি, আমি গেছি হারিয়ে...
পরবে না মনে আর তোমাকে...

আছি তোমার ই পাশে ছায়া হয়ে...
খুজে পাবে তোমার হৃদয় মাঝে...


মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১২

যদি দেখি নীল আকাশ...... তোমার চোখে দেখে ......
সাদা মেঘদল... থাকি নীলিমা জুড়ে .........
যদি বলি তুমি ভোর ...... আর শুদ্ধ অনুভুতি ধরে
আমার আছো অস্তিত্ব জুড়ে ......
তাই দেখো ঘুম ঘুম চোখ
...
নীলে মিশে খুব ম্লান হোক
আমি ভিজে যাই,ভিজে যাই তোর শ্রাবণে
তাই ডুবে যায় মন তখন
মায়াময় সে চোখ যখন
আমি মিশে যাই,মিশে যাই তোর হাসিতে
যদি চাও তুমি তোমার
সুরে আমি গেয়ে যাবো তোমারি গান
যেন এই আমি আছি তোমার আজো
আর যত ভুল, তোমার রঙ্গে গড়া অভিমান, তোমায়
ভেঙ্গে গড়া
আবারো বলছি তোমায় শোনো ......
আমার রঙ্গে ..... যাও হারিয়ে ...... হারিয়ে যাও
তুমি......
তাই দেখো ঘুম ঘুম চোখ
নীলে মিশে খুব ম্লান হোক
আমি ভিজে যাই,ভিজে যাই তোর শ্রাবণে
তাই ডুবে যায় মন তখন
মায়াময় সে চোখ যখন
আমি মিশে যাই,মিশে যাই তোর হাসিতে
 
আমার এ গান
কোনোদিন শুনিবে না তুমি এসে–
আজ রাত্রে আমার আহ্বান
ভেসে যাবে পথের বাতাসে–
তবুও হৃদয়ে গান আসে!
...
ডাকিবার ভাষা
তবুও ভুলি না আমি–
তবু ভালোবাসা
জেগে থাকে প্রাণে!
পৃথিবীর কানে
নক্ষত্রের কানে
তবু গাই গান!
কোনোদিন শুনিবে না তুমি তাহা, জানি আমি–
আজ রাত্রে আমার আহ্বান
ভেসে যাবে পথের বাতাসে–
তবুও হৃদয়ে গান আসে!

তুমি শুধু এক দিন — এক রজনীর!–
মানুষের মানুষীর ভিড়
তোমারে ডাকিয়া লয় দূরে — কত দূরে!
কোন্‌ সমুদ্রের পারে — বনে — মাঠে — কিংবা যে আকাশ জুড়ে
উল্কার আলেয়া শুধু ভাসে! —
কিংবা যে আকাশে
কাস্তের মতো বাঁকা চাঁদ
জেগে ওঠে, ডুবে যায় — তোমার প্রাণের সাধ
তাহাদের তরে!
যেখানে গাছের শাখা নড়ে
শীত রাতে — মড়ার হাতের শাদা হাড়ের মতন! —
যেইখানে বন
আদিম রাত্রির ঘ্রাণ
বুকে লয়ে অন্ধকারে গাহিতেছে গান!–
তুমি সেইখানে!
নিঃসঙ্গ বুকের গানে
নিশীথের বাতাসের মতো
একদিন এসেছিলে —
দিয়েছিলে এক রাত্রি দিতে পারে যত!

সহজ - জীবনানন্দ দাশ :)