এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৩


এক চিলতে ভ্যালেনটাইন
এম আরিফুল ইসলাম

 
এক চিলতে ভ্যালেনটাইন
এক চিলতে হাসি
এক চিলতে মন থেকে

এক চিলতে ভালোবাসি

এক চিলতে জীবন আমার
এক চিলতে কথা
এক চিলতে ভালোবাসাতে

এক চিলতে নিরবতা

 

এক চিলতে শিত আর
এক চিলতে রোদ

রয়ে গেলাম আজও

যতটা ছিলাম নিার্বোধ

 
এক চিলতে বসন্ত মাখা
কয়েকটি লাল গোলাপ

কয়েক চিলতে কথা দিয়েই

হয়েছিলো ভ্যালেনটাইনের আলাপ

এক চিলতে ভ্যালেনটাইন  
এক চিলতে ইচ্ছা
এক চিলতে ভালোবাসা সহ
রইল ভ্যালেনটাইনের শুভেচ্ছা।

শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৩

গর্জে ওঠো ৭১
গর্জে ওঠো জাতী
সব রাজাকারের ফাসি চাই
এটাই শাহবাগ প্রজন্মের দাবি।

গর্জে ওঠো তরুন সমাজ
... গর্জে ওঠো সবাই
রাজাকারদের ফাসি হবেই
পাবেনা কোন রেহাই।
See More

৭১ দেখিনাই, ৭ ই মার্চ দেখিনাই , দেখেছি তিউনিশীয়া থেকে শুরু করে আরবের জাগরন সেই পথ ধরে আজ ফুসে উঠেছে শাহবাগ, তরুনদের আহবানে আজ জাতির সকল শ্রেনীর মানুষ জমায়েত হয়েছে এক কাতারে , সকলের রক্তে আজ শুধু একটাই স্লোগান , যুদ্ধঅপরাধীর ফাসি। টগবগ করে ফ...ুটছে জাতীর তরুন সমাজ , ৭১ জন্ম হয়নি আমাদের তাই ৭১ কে বুকে ধারন করেছি, আজ আরেক টা ৭১ এর মত করে দেশকে শত্রু মুক্ত করার শপথ নিয়ে শাহবাগের চত্তরে গনজাগরনে সামিল হয়েছে সবাই। দেহের ভেতরটা থরথর করে কাপছে যখন দেখি তরুন সমাজ এক হয়ে দেশের জন্য পথে নেমেছে দেশের শত্রু রাজাকারের ফাসির দাবিতে গর্জে উঠেছে, মনে হচ্ছে কাদের মোল্লা, সাইদী, কাদের চৌধুরী, গোলাম আজম দের যদি পেতাম নিজেই বলি দিতাম। ৭১ এ আমরা সামিল হতে পারিনাই কিন্ত আজ সময় এসেছে আরেক বার . সকলে তিব্র কন্ঠে আওয়াজ তুলে যুদ্ধঅপরাধীদের ফাসির রায় তরান্বিত করার সপক্ষে মাতৃ ভুমিকে কলঙ্ক মুক্ত করতে শাহবাগ এর মহাসমাবেশ কে গতিশিল করি এটাই হোক আমরা তরুন দের অঙ্গিকার।See More

বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৩


যদি দেখি নীল আকাশ তোমার চোখে,
সাদা মেঘদল আঁকি নীলিমা জুড়ে;
যদি বলি তুমি, ভোর আর শুদ্ধ অনুভূতি ধরি,
আমার আছো অস্তিত্ব জুড়ে|
তাই দেখো ঘুম ঘুম চোখ, নীল এ মিশে খুব ম্লান হোক,
... আমি ভিজে যাই ভিজে যাই তোর শ্রাবণে;
তাই ডুবে যায় সেই মন তখন, মায়াময় সেই চোখ যখন,

আমি মিশে যাই মিশে যাই তোর হাসিতে।

যদি চাও তুমি-
তোমার সুরে আমি গেয়ে যাব তোমারি গান,
যেন এই আমি আছি তোমার আজো;
আর যত ভুল-
তোমার রঙে গড়া অভিমান,
তোমায় ভেঙে গড়া আবারো বলছি তোমায় শোনো,
আমার রঙে, যাও হারিয়ে-
হারিয়ে যাও তুমি-
তাই দেখো ঘুম ঘুম চোখ, নীল এ মিশে খুব ম্লান হোক,
আমি ভিজে যাই ভিজে যাই তোর শ্রাবণে;
তাই ডুবে যায় সেই মন তখন, মায়াময় সেই চোখ যখন,
আমি মিশে যাই মিশে যাই তোর হাসিতে।

সোমবার, ২৮ জানুয়ারি, ২০১৩

ছাইপ্রাসে বাংলাদেশী আরেক বাংলাদেশী হত্যা করল। সুত্রে পাওয়া http://www.incyprus.com.cy/en-gb/Top-Stories-News/4342/32633/body-horror. একই ফ্লাটে থাকত দুই বাংলাদেশী। একজন আরেক জন কে হত্যা করে কেটে টুকরো টুকরো করে লাগেজে আটকে পরে কারের পেছনে রেখেছিল। আজ সকালে আমি কলেজ এ গিয়েছিলাম সকাল ১০:৩০ . কলেজ থেকে ট্রিপ আছে তাই টিকেট এর মুল্য পরিশোধ করতে হঠাৎ করেই দেখলাম কলেজের সামনে দিয়ে অনেক গুলো বিসাল দেহের পুলিশ গেল, আমরা যে কয়জন কলেজের অফিস রুমে ছিলাম সবাই অবাক হলাম . তখন ও জানিনা এতগুলো পুলিশ কেন , আরেক টা কথা বলে নেই এই ধরনের পুলিস কে ছাইপ্রাসের সকল স্তরের মানুষ ভয় পায়। যেমন বাংলাদেশের র‌্যাব। যায় হোক পরে আমি বাইকে করে কলেজ থেকে বাসায় আসছিলাম ৩০০ মিটার যেতেই দেখি অনেক মানুষের ভির এবং পুলিশ আর টিভি চ্যানেল গুলোর হুমরি খাওয়া ভির। আমি বাইক থামিয়ে জানার চেষ্টা করলে পেছনে থাকা কারের হরেন শুনে আমি চলে আসি । পরে জানতে পারলাম এই ঘটনা।

Body horror

Body horror

শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১২



প্রেম তোমাকে দিলেম ছুটি কষ্টগুলো আমার থাক
তোমার আমার সুখের স্মৃতি সূর্যাস্তে মুছে যাক।

শূন্য থেকে যাত্রা শুরু অলীক স্বপ্নে বসবাস
শুন্য হাতে ফিরছি আবার সুখকে বড় অবিশ্বাস।

প্রেম তোমাকে দিলেম ছুটি তোমার হাসি, কপট রাগ
স্মৃতি হয়ে থাকল আমার এইটুকুই আমার ভাগ।

অশ্রু কেন তোমার চোখে আমার মনের নদীর বুকে
ভাসাও সুখের ভেলা তোমার ,কেঁদোনা আর আমার দুখে।