এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১২

জানি একদিন আমি চলে যাব সবি ছেড়ে
যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে
ফিরবোনা কোন দিন এই পৃথিবীতে
কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে
জানি একদিন ভুলে যাবে সবাই
...
আমায়, আমার স্মৃতি মুছে যাবে ধারায়
ও জানি একদিন এক মুহুরত কারও
মনে পড়বেনা আমার কথা...


একদিন চলে যাব .............

 

বিশ্বাস!

কিসে করবো বিশ্বাস?
কাকে করবো বিশ্বাস?
প্রেমিকা প্রেমিককে বলেছিলো,
...
'বিশ্বাস করো, তোমাকে ছাড়া এক
মুহুর্তও
আমি থাকতে পারবোনা'
সেই প্রেমিকা এখন আরেক পুরুষকে
বলে,
'বিশ্বাস করো,
তোমাকে আমি হারাতে পারবোনা!

এই হলো বিশ্বাস!!???

সে কি তোমায় দেখছে অতো যত্ন নিয়ে
যেভাবে দেখে আমায় গভীর মুগ্ধতায় ?
...
তাকে বলে দাও -
তোমার আলোয় আবীর ছড়িয়ে দিয়েছি
যেন দেখামাত্রই আমার আবেগ টের পায়।
তাকে বলে দাও -
যে প্রান্তেই সে থাকুক,
আমাদের অস্তিত্ব সে খুঁজে পাবে তোমাতে।

তুমি আমাদের মাঝে আজ বড় স্পষ্ট
সাক্ষীগোপাল হয়ে এই রাতের অভাব বোধোদয়।
তার জানালায় আজ তুমি উপস্হিত,
যেমন করে উঁকি দিয়েছো আমার জানালায়।
তাকে শুধাও,
কিসে আজ সে মুগ্ধ ?
আমার প্রেমে না তোমার আলেয়ায় ?

তোমার ঔজ্বলে আজ বড় ঈর্ষান্বিত হয়ে আছি,
বুঝতে পারছিনা কার প্রভাব আজ বেশী তার ওপর।
সে কি জেগে আছে এখনো, দেখছে তোমায় ?
ভাবছে কি আমার কথা এই জ্বলন্ত পূর্নিমায় ?

নাকি ডুবে গেছে তোমাতে,
ভুলে গেছে,
আরেকজন জেগে খুঁজছে তাঁর চোখ তোমার ঝরনায়।
 
"-সোনামণি, তোমার হাত টা একটু দিবে ?

-কেন বলত ?
-তোমার হাত দেখবো।
-ময়না, তুমি হাত দেখতে পারো ? আগে কখনো বলনি তো আমাকে ?
...
-বলিনি, তবে এখন বলছি। উফ দাও তো সোনা!
-আচ্ছা দিচ্ছি। তবে বলতে হবে কি দেখেছো।
-আচ্ছা বাবা বলব, এখন দাও তো!
-নিন জনাব।
-উমমম...........
-কি হল!? এত মনযোগ দিয়ে কি দেখছো ময়না ?! আমার কপালে কি খুব খারাপ কিছু অপেক্ষা করছে নাকি ? নাকি তোমার আমার মিলন কবে হবে সেটা দেখছো ? হুমম ?
-ঊফ... আগে দেখতে তো দিবে ?
-বলনা ময়না, কি দেখছো তুমি অমন করে ?
-তোমার হাত।
- বুঝলাম তো। কিন্তু তুমি কী বুঝলে ?
-সোনা, তোমার হাতটা না অনেক সুন্দর। ধরতে ভীষণ ইচ্ছা করছিলো। তাই একটু অভিনয় করলাম তোমার সাথে। তুমি রাগ করনি তো সোনা ?!"

নাহ্। একদম করিনি। আজ পর্যন্ত করতেও পারিনি। শুধু অভিমানী চোখ দুটুকে আজও মানাতে পারিনা।!!
 
চলে যাওয়া মানে তো নয় মিথ্যে ছিল সব
দেরি হয়ে যায়নি কিছু- এখনও সম্ভব।
কেমন করে জানবো তোমার মনেরই খবর!
একটু কি রাগ কমেছে এই আমার ওপর ?

...
তুমি আমি দু’জনেই তো ভেবেছিলাম ভুল
একরোখা জেদ ছিল বলেই নড়োনি একচুল।
তোমারও কি আমার মতো একই অনুভব ?
দেরি হয়ে যায়নি কিছু- এখনও সম্ভব।

শুধু শুধু আসছে কেনো হেরে যাওয়ার ভয়
কিছু সময় কোনোভাবেই হেরে যাবার নয়।
স্মৃতিগুলো আছে বলেই এমন অনুভব
দেরি হয়ে যায়নি কিছু- এখনও সম্ভব।
আরো দেখুন
আমায় দেখা তুমি ও কাঁদবে বিস্ময়ে,
গতির অভাবে সুখ থেমে যাবে না তোমার ।
হাত বারালে সঙ্গির অভাব হবে না,
আমায় হয়তো আর খুঁজে পাবে না ।
দিন যাচ্ছে আজ একা একা এই আমার,
...
অস্রু সাথি হবে দেখ একদিন তোমার ।
থাকবে সবাই তোমার পাসে সারা বেলা,
খুজে পাবে না হয়ত এই আমায় কোন বেলা ।
আছি দূরে কষ্ট নিয়ে আজ সুখে আছ তুমি,
তোমার আকাশ সুনিল আর আমার মুরুভুমি

বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১২

এরকমই কেন হয় ?
যখন তুমি কাউকে আপন করতে চাও..... সে কেন এই টান টুকু অনুভব করে না বা বুঝে না বা.... বুঝতে চায় না...।।

আর যখন তুমি কারোর দিক থেকে চোখ ফিরিয়ে নাও..... সে কেন তোমার দিক থেকে চোখ ফিরিয়ে নেয় না....

...
জানেন কি, তিন জনের মধ্যে কার কি রকম যন্ত্রণা হচ্ছে ?

প্রথম জন কোনো কষ্টই হচ্ছে নাহ। কারন সে জানেই না তার জন্য হয়ত কেউ ডুকরে ডুকরে কাঁদছে।

দ্বিতীয় জনের মাঝামাঝি কষ্ট হচ্ছে। কারন সে ভাবছে, আমি যাকে ভালোবাসি সে আমাকে কেন ভালোবাসেনা? আর যাকে আমি না চাই সেই বা কেন আসে আমার কাছে ?

আর তৃতীয় জনের চিন্তা কি জানেন..... আমি যাকে ভালোবাসি... সে ভালোবাসে অন্যকে।

হায়রে ভালোবাসা..... বেঁচে থাকতেও নরকের যন্ত্রণা