এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১২


জানিনা কেন এমন লাগে

সূর্যের প্রথম কিরণে তোমায় দেখতে ইচ্ছা হয়,
প্রখর রোদে তোমার তৃষ্ণার জল হতে ইচ্ছা হয়,

...
কিংবা ঝড়ো-বৃষ্টিতে তোমার হাত ধরে
কোনো আশ্রয় খুঁজতে, ছুটতে ইচ্ছা হয়,

বিকেলের শেষ নীলিমায়
সন্ধ্যার গোধূলীতে
রাতের নিচ্ছিদ্র নীরবতায়-
শুধু তোমার জন্য অপেক্ষায় থাকতে ইচ্ছা হয় ।

একেই কি প্রেম বলে ?

ভালোবাসা বলে ?

এই বুঝি প্রেম ?
 


তুমি দৃষ্টি থেকে দূরে,
মন থেকে নয় ।
তুমি আমার থেকে দূরে,
ভাবনা থেকে নয় ।
আমি হাসি থেকে দূরে,
...
কান্না থেকে নয় । আমি আমার থেকে দূরে,
তোমার থেকে নয় । আমি এখোনো তোমার
পাসে ছায়ার মত আসি এবং থাকব চিরদিন..
ভালোবাসা প্রকাশ করার মত কোন
ভাষা আজো আবিষ্কার হয়নি, তাই নীরবতাকেই
বেছে নিলাম । কতটুকু ভালোবাসি তা প্রকাশ করার
জন্য কোন স্কেল আবিস্কার হয়নি, তাই হৃদয়
জুড়ে ভালবাসলাম । কেন শুধু তোমাকেই
...
ভালোবাসি,কারন জানি না বলে কিছু বোলো না,
অকারন কে দোষ দিয়ে দিতে পার ।।
গতকালের চেয়ে অনেক বেশি ভালোবাসি আজ,
কাল ভালবাসবো অনেক বেশি আরও ।
ভুলে যেতে বলেছিলে তোমায়, হুম্মম...এ
জীবনে তো আর সম্ভব না, আর একবার জন্ম
নিলে চেষ্টা করে দেখতে পারি । যদি প্রশ্ন
করো কেন এতোটা ভালোবাসি !!! যা প্রকাশ করার
ভাষা ,পরিমাপ করার স্কেল অথবা কোন কারন
আজো পাইনি । উত্তর
একটাই ..."ভালবাসতে ভালোবাসি....
যদি খুজতে চাও আমায়,
তবে খুজে দেখ ঐ নীল আকাশের মাঝে।

যদি বুঝতে চাও আমায়,
তবে কুল ভাঙ্গা নদীকে বোঝ।
...

যদি অনুভব করতে চাও আমায়,
তবে অনুভব কর কালো অন্ধকারকে।

যদি সঙ্গি করতে চাও আমায়,
তবে সঙ্গি কর নিঃসঙ্গতাকে।

যদি বালোবাসতে চাও আমায়,
তবে ভালোবাসো নয়নের অশ্রুকে।

যদি আপন করতে চাও আমায়,
তবে আপন কর কষ্টকে।

তবে খুজে দেখ কে আমি ?
পারো কি বুঝতে আমায় ?
 
তোমার কাছে পেয়েছিলাম একটু প্রশ্রয়,
সেই ভরসায় খুজে ছিলাম বুকেতে আশ্রয়।
আসলে যে সেটা ছিল অনেক বড় ভুল,
কাঁটাগুলো বোকার মত ভেবেছিলাম ফুল!!
ভালোবাসি বলেছিলাম মুখের কথা নয়,
...
ইচ্ছা করে বুকটা চিরে দেখাই এ হৃদয়!!
অনেক মিথ্যা ছলনার এ জগত সংসার,
সত্য কথা গুলোও লাগে নিঠুর মিত্থাচার!
কাছে থাকতে চেয়েছিলাম অনেক আপন ভেবে,
তোমার তো নেই সেই ইচ্ছাটা আপন করে নেবে!
তোমায় অনেক ভালোবাসি অনেক খানি চাই
তাতে আর কি লাভ বল পাওয়ার উপায় নাই!!
আমার যখন তখন রাত হয়ে যায়
মেঘে মেঘে মন দেখে যায়
মনের ভিতর বৃষ্টি ঝরে
তোমার কথাই মনে পড়ে

...
আমার যখন তখন ভুল হয়ে যায়
ভুলে ভুলে পথ যে হারায়
পথের মাঝে আমি একা
পাই না খুঁজে তোমার দেখা

আমার যখন তখন ঘুম ভেঙ্গে যায়
অনিদ্রায় রাত কেটে যায়.........
রাতের সাথে আকাশ তারা
তুমি ছাড়া আমি ভুবন হারা.......।।
বদলে গেছে চারপাশ। কিন্তু আমি আছি সেই আগের
মতো। একটুও কমেনি তোমার প্রতি ভালবাসা।
আজীবন ভালবেসে যাব। আমার পৃথিবীর
বিরাট অংশজুড়ে শুধুই তুমি। দূরে ঠেলে দিয়ে কেন এত
বড় শাস্তি দিলে তুমি ???
...

আমার কথা কি একটুও মনে পড়ে না তোমার ??
জানি তুমিও কষ্ট পাও,তবে কেন থাকো দূরে ??
আগের মত এখন আর কেউ কোনো কাজে জোর
করে না। কারো ভোরের মেসেজে এখন আর ঘুম ভাঙ্গে না। তাই আমি জেগে থাকি সারারাত।
কেঁদে যাই ক্লান্তিহীন।

হারিয়ে ফেলেছি তোমাকে। তার থেকে বাস্তব সত্য
হারিয়ে ফেলেছি নিজেকেই। অনুভূতিগুলো শেয়ার করার
কেউ নেই। আর কখনো কেউ ডাকবে না আমায়।

সামান্য ভুল কিংবা জমে থাকা অভিমানে আমার
ভালবাসার প্রতিদান তুমি এভাবে দিলে ???
তোমার হাসিটা দেখব বলে আমি আজও অপেক্ষায় থাকি।
আমি জানি সে হাসিটা আমার সব দুঃখ ভুলিয়ে দেবে।

আমার প্রতিটিক্ষণ এখন কাটে একটামাত্র মেসেজের রিংটোনের অপেক্ষায়। অপেক্ষার বাঁধ ভেঙ্গে যায়
তবু আমি অপেক্ষায় থাকি। তোমার ফিরে আসার
অপেক্ষায় কষ্টের দিনগুলো কেটে যাবে...

ভাল থেকো তুমি। জেনে রেখ,
পৃথিবীতে এমন একটা মানুষ আছে যে তোমার পৃথিবীর
সাথে নিজের পৃথিবীটাকে এক করে ফেলেছে।
যার কখনো বিচ্ছেদ ঘটবে না। অপেক্ষায় থাকলাম.......