এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৩


যদি দেখি নীল আকাশ তোমার চোখে,
সাদা মেঘদল আঁকি নীলিমা জুড়ে;
যদি বলি তুমি, ভোর আর শুদ্ধ অনুভূতি ধরি,
আমার আছো অস্তিত্ব জুড়ে|
তাই দেখো ঘুম ঘুম চোখ, নীল এ মিশে খুব ম্লান হোক,
... আমি ভিজে যাই ভিজে যাই তোর শ্রাবণে;
তাই ডুবে যায় সেই মন তখন, মায়াময় সেই চোখ যখন,

আমি মিশে যাই মিশে যাই তোর হাসিতে।

যদি চাও তুমি-
তোমার সুরে আমি গেয়ে যাব তোমারি গান,
যেন এই আমি আছি তোমার আজো;
আর যত ভুল-
তোমার রঙে গড়া অভিমান,
তোমায় ভেঙে গড়া আবারো বলছি তোমায় শোনো,
আমার রঙে, যাও হারিয়ে-
হারিয়ে যাও তুমি-
তাই দেখো ঘুম ঘুম চোখ, নীল এ মিশে খুব ম্লান হোক,
আমি ভিজে যাই ভিজে যাই তোর শ্রাবণে;
তাই ডুবে যায় সেই মন তখন, মায়াময় সেই চোখ যখন,
আমি মিশে যাই মিশে যাই তোর হাসিতে।

সোমবার, ২৮ জানুয়ারি, ২০১৩

ছাইপ্রাসে বাংলাদেশী আরেক বাংলাদেশী হত্যা করল। সুত্রে পাওয়া http://www.incyprus.com.cy/en-gb/Top-Stories-News/4342/32633/body-horror. একই ফ্লাটে থাকত দুই বাংলাদেশী। একজন আরেক জন কে হত্যা করে কেটে টুকরো টুকরো করে লাগেজে আটকে পরে কারের পেছনে রেখেছিল। আজ সকালে আমি কলেজ এ গিয়েছিলাম সকাল ১০:৩০ . কলেজ থেকে ট্রিপ আছে তাই টিকেট এর মুল্য পরিশোধ করতে হঠাৎ করেই দেখলাম কলেজের সামনে দিয়ে অনেক গুলো বিসাল দেহের পুলিশ গেল, আমরা যে কয়জন কলেজের অফিস রুমে ছিলাম সবাই অবাক হলাম . তখন ও জানিনা এতগুলো পুলিশ কেন , আরেক টা কথা বলে নেই এই ধরনের পুলিস কে ছাইপ্রাসের সকল স্তরের মানুষ ভয় পায়। যেমন বাংলাদেশের র‌্যাব। যায় হোক পরে আমি বাইকে করে কলেজ থেকে বাসায় আসছিলাম ৩০০ মিটার যেতেই দেখি অনেক মানুষের ভির এবং পুলিশ আর টিভি চ্যানেল গুলোর হুমরি খাওয়া ভির। আমি বাইক থামিয়ে জানার চেষ্টা করলে পেছনে থাকা কারের হরেন শুনে আমি চলে আসি । পরে জানতে পারলাম এই ঘটনা।

Body horror

Body horror

শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১২



প্রেম তোমাকে দিলেম ছুটি কষ্টগুলো আমার থাক
তোমার আমার সুখের স্মৃতি সূর্যাস্তে মুছে যাক।

শূন্য থেকে যাত্রা শুরু অলীক স্বপ্নে বসবাস
শুন্য হাতে ফিরছি আবার সুখকে বড় অবিশ্বাস।

প্রেম তোমাকে দিলেম ছুটি তোমার হাসি, কপট রাগ
স্মৃতি হয়ে থাকল আমার এইটুকুই আমার ভাগ।

অশ্রু কেন তোমার চোখে আমার মনের নদীর বুকে
ভাসাও সুখের ভেলা তোমার ,কেঁদোনা আর আমার দুখে।

শনিবার, ৮ ডিসেম্বর, ২০১২

বিজয়ের মাসে বিজয়ী শুভেচ্ছা ।

 
 
 
 
 
 
 
 
বিজয়ের মাসে আরেকটি বিজয়ের আনন্দ গোটা জাতিকে আনন্দের জোয়ারে ভাসালো বাংলার দামাল ছেলেরা। সমগ্র দেশ আনন্দে আত্বহারা। দেশকে আমরা কত ভালোবাসি তা এই
আনন্দই বলে দেয়। দেশের এমন কোন জাইগা নেই যেখানে
আজ আনন্দের ছোয়া লাগেনি। এই জয় বলে দেয় দেশের
 প্রতি আমাদের ভালোবাসার গভিরতা।
টাইগারদের অভিনন্দন
গর্জে         ওঠো
বাংলাদেশ।  
         
 

সকাল থেকেই পুরা জাতির মনে এক অজানা বিদ্রোহী মেঘের ঘনঘটা জেকে বসেছিল।তবু মনের কোন একটা সুপ্ত বিশ্বাস ছিল, মনে হচ্ছিল এবার মনে হয় হাতছাড়া হবে নাহ জয়টা,খেলার মাঠে তখনো
 মূল খেলার বাকী খেলা শুরু হল,বল গড়িয়ে বল গেল,কখনো জয়ের উত্তাপ,কখনো হারের
চোখ রাঙ্গানী খেলার মাঠে থেকে দলকে উৎসাহ দিতে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী
জননেত্রী শেখ হাসিনা সয়ং এবং তার তনয় সজীব ওয়াজেদ জয়।মাঠে হাজারো
ক্রিকেটপ্রেমীদের হর্ষধ্বনি এবং সারা পৃথিবীর লক্ষ কোটি বঙ্গালীর মনের
উত্তাপে মাঠের এগার জন যেন মিশে গিয়েছিল একটি বিজয়ের গর্জনের
জন্য।হতাশ হয়নিকেউ।বিজয়ের মাসে লাল সবুজের উত্তাল ঢেউ
ভাসিয়ে নিয়ে গেছে প্রতিপক্ষকে।খেলা শেষে জয় বাংলা
বাংলার জয় গানের ধ্বনিতে উত্তাল হল স্টেডিয়াম।
সবার মুখে ছিল তখন জয় বাংলা বাংলার জয়।
সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশ 
ক্রিকেট টিম। জয় হোক বাংলার
জয় বাংলা
 
 
 
 
 
 
 
 
 









বুধবার, ৫ ডিসেম্বর, ২০১২



আমি ভুলে যাব।
কথা দিলাম,
সব ভুলে যাব।
ভুলে যাব কোনদিন তুমি ছিলে,
রেখেছিলেম তোমায় কোন কবিতার অন্তর্মিলে।
...
আমি ভুলে যাব।
কথা দিলাম,
সব ভুলে যাব।
শুধু আমার অনুভূতি থাকবে আমার কবিতায়,
ঘুমহারা রাতের নির্বাক রচনায়,
যদি মানা কর তবুও করবো
এটুকু ক্ষমা করতেই হবে তোমায়..
 

মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১২

কি এমন ভুল আমি করেছি
যে ভুলে আজ কাঁদিয়েছও আমায়
আমি বার বার ভুলতে ছেয়ে
ভুলতে পারিনি তোমায়
যে আঘাত তুমি আমায় দিয়েছো
সেই আঘাতে আজ আমি খুব অসহায়
তুমি ছাড়া আমার মনের আকাশ
নিরবে কেঁদে যায়

জানিনা কেনো তুমি
নিঃস্ব করে দিলে আমায়
যত কষ্ট দাও তুমি
তবুও আমি থাকবো তোমারি অপেক্ষায়