এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১২

পরিচয়টা ছোট বেলা থেকেই, জানিনা কবে থেকে ওর প্রতি মুগ্ধ হয়েছি। শুধু মনে আছে যখনই ওকে দেখেছি ওর কথা শুনেছি মনের মধ্যে ভালবাসা নামের সুপ্ত মুকূল পরিস্ফুটিত হয়েছে। তন্বীর প্রতি আমার ভাললাগাটা ছিল অন্যরকম। আমার মনে হতো ওর নামের সাথে ওর খুব মিল। তন্বী নামটা চিন্তা করলে কল্পনার জগতে রূপকথার রাজকন্যার যে ছবি ফুটে ওঠে, ও ছিল ঠিক সেই রকম।

ভালবাসা নামের সেই আকঙ্খিত শব্দটির মানে যে এতো মধুর তা আগে কখনো বুঝিনি। এক সময় অনুভব করলাম মনের অজান্তেই আমার জীবনটা আমি তন্বীর সাথে জড়িয়ে ফেলেছি। আমার লক্ষ্য, আমার চাওয়া-পাওয়া, আমার স্বপ্ন, আমার ভবিষ্যত সব কিছুই তন্বী নামের একটি বিন্দুতে মিলিত হয়েছে। তন্বীর সাথে আমার যে খুব একটা দেখা হতো বা কথা হতো তা নয়, তারপরও যতটুকু সময় ও আমার পাশে থাকতো আমি স্বপ্নের ভুবনে ঘুরে বেড়াতাম। আমার প্রতি ওর মনোভাব কি তা কখনো বুঝতে পারতাম না। ছোটবেলা থেকেই লাজুক স্বভাবের হওয়ার কারণে ওকে কিছুই বলতে পারতাম না। যতবারই বলতে গিয়েছি প্রসঙ্গ পাল্টে ফেলেছি।

ও যখন ক্লাস নাইনে তখন আমার কাছ থেকে পুরোনো পাঠ্যবই গুলো নিয়েছিল। আমার একটা স্বভাব ছিল মনের সব কথা বইয়ের মধ্যে লেখার, কিন্তু ও যখন আমার কাছ থেকে বইগুলো চাইলো আমার মনে নানা আশংকা দানা বাধতে লাগলো। পাছে ও আমাকে খারাপ ভাবে বা যদি কোন সমস্যা হয়, আমি খুঁজে খুঁজে ওকে নিয়ে লেখা সব কথা মুছে দিলাম। ও আমার বইগুলো নিয়ে চলে গেল। আরো একবার আমি মনের কথা বলার সুযোগ নষ্ট করলাম। তারপর অনেকদিন কেটে গেল ওর সাথে দেখা হয় না।

আজ থেকে প্রায় সাত বছর আগের কথা, এইচ.এস.সি পরীক্ষা শেষ করে মেডিক্যাল ভর্তি কোচিং করছি। টিউশুনির টাকা দিয়ে কিছুদিন আগেই একটি সাদাকালো মোবাইল কিনেছি। ব্যস্ততা বেড়ে গেছে, কিন্তু তন্বী আছে আমার শয়নে-স্বপনে। তারপর হঠাৎ একদিন দুপুরে অচেনা একটা নম্বর থেকে ফোন আসলো। হ্যালো বলার সাথে সাথেই অপর প্রান্ত থেকে যে কন্ঠস্বরটি শুনলাম আমার আর বুঝতে বাকি রইলো না যে এ আর কেউ নয়, আমার বহু আকাঙ্খিত সেই কন্ঠস্বর, এ যে আমার তন্বী।

সাথে সাথে আমার হৃদস্পন্দন বেড়ে গেল, সারা শরীর কাঁপতে লাগলো, শুধু অস্ফুট কন্ঠস্বরে বললাম, “তন্বী কেমন আছো।” অপর প্রান্ত থেকে ও বললো, “দিদার ভাইয়া তোমাকে একটা কথা বলবো, তুমি কি তোমার বইয়ের মধ্যে আমাকে নিয়ে কিছু লিখেছিলে ?” ভাগ্যের লিখন কি আর বদলানো যায়। তন্বীকে নিয়ে লেখা সবকিছু মুছে দিলাম, তারপরও আমার ভালবাসার কথা থেকে গেল! আমার আর বুঝতে বাকি রইলো না, কিন্তু আমি কিছুই বলতে পারলাম না, মোবাইলটা হাত থেকে পরে গেল। তারাতারি তুলে দেখি ও ফোন কেটে দিয়েছে, তবুও ফোন দিলাম। ফোনের দোকানের লোকটা বললো, আপা তো চলে গেছে। আমার আর কিছুই ভাল লাগছিল না।

ছটফট করছিলাম। রাতে কিছু খেতে পারিনি, সারারাত জেগে ছিলাম ভোর হওয়ার আশায়। সকালে উঠেই বারান্দার টব থেকে একটা আধফোটা গোলাপ নিয়ে ছুটলাম ওর স্কুলের উদ্দেশ্যে। সোজা ওর স্কুলের গেটের সামনে গিয়ে দাড়িয়ে রইলাম প্রায় দুই ঘন্টার মতো। স্কুল ছুটি হলো, কিন্তু আমার অস্থির চোখ আর তন্বীকে খুঁজে পাচ্ছেনা। আমি উদ্বগ্রীব হয়ে খুঁজছি আমার তন্বীকে, অবশেষে ওকে দেখলাম। ওর কাছে গেলাম, ও আমাকে দেখে অবাক হলো আর খুব লজ্জা পাচ্ছিল। আমি কোন কথা না বলেই একটা রিক্সা নিয়ে ওকে উঠতে বললাম।

ও অবাক হয়ে জানতে চাইলো কোথায়। কোন উত্তর দিলাম না। ওকে নিয়ে বলধা গার্ডেনে ঢুকলাম। পুকুরের পাশে বসেই হাতে গোলাপটা নিয়ে বললাম, “তন্বী আমি তোমাকে শুধু তোমাকেই অনেক ভালবাসি।” এখনো আমার মনে আছে তারিখটা ৫ই আগস্ট। ও আমার গোলাপটা নিয়ে হেসে বললো, তুমি একটা পাগল। সেই হাসি আমার হৃদয় আজো স্পন্দিত করে। সেইদিন থেকে আমার জীবনটা অন্যরকম হয়ে গেল। আমাদের ভালবাসা কানায় কানায় পূর্ণ হয়ে উঠলো।

দুজন মিলে প্রতিশ্রুতি করলাম, সারাজীবন একসাথে থাকবো যা কিছুই ঘটুক। এরপর জীবনে অনেক সংকট এসেছে, কিন্তু সবসময় দুজন দুজনের পাশে ছিলাম। আমাদের ভালবাসার সাতটি বছর পেরিয়ে গেছে। আমাদের বন্ধন অটুট আছে, থাকবে ইনশাল্লাহ। কদিন পরেই এই সম্পর্ক পরিপূর্ণতা পাবে আমাদের বিয়ের মাধ্যমে। এখন শুধু এইটুকুই চাওয়া যেন সবসময় দুজন-দুজনকে মন খুলে বলতে পারি, “আমি তোমাকে অনেক ভালবাসি
সেদিন পথে মুখোমুখি চোখাচোখি
বুকের মাঝে ধুপধাপ দাপাদাপি,
হঠা৭ থমকে তাকে দিলাম চমকে
বলেই ফেললাম বড্ড সাহস নিয়ে-
"Excuse me"
...
কিছু কি বলবেন নাকি?
আমি অতোটা সাহসি নই যে
আপনাকে কিছু বলতে পারি।
তাতো বুঝতেই পেরেছি ক'মাসে
শুধুই যে দেখেছেন চুপিসারে!
তা জনাব,জানতে কি পারি কারন খানা
নাকি জনাবের ঐ কারন টাও অজানা।
বলবো কি আর দেখলেই অবস্থা শেষ
বুঝে নেননা হৃদয়ের টান যে অশেষ!
এতোই যদি লেগেছে টান
দূরে দূরে কেন বোকারাম;
পিছে কেন আসুন না পাশে
ভীরুতা কি পুরুষের সাজে?
কি লুকিয়ে আছে তোমার মায়াবী চোখে!
ভস্ম হতে ইচ্ছে জাগে বারে বার
কোন্ জ্বালামুখীর লাভা উত্তপ্ত বইছে তোমার হৃদয়ে
খুদে দেখতে ইচ্ছে জাগে মনে।
অটল পাহাড়ের মতন মনটাকে
...
দিয়েছ নাড়িয়ে বারংবার
মরা নয়নায় এনেছো জোয়ার
তীব্র অশ্রু ধারায়।
আমি ভুলে যাব - ভুলে যাবে তুমি ও
স্বচ্ছ বেলা শেষের আলোয় বলা কথা
প্রাণপণ প্রণয়ের আশ্বাসে মিশে যাওয়া
নিয়ম ভাঙার নির্ঝর উতসব ;
তা তা থৈ থৈ নিমগ্ন বেলা -- ভুলে যাব
...
ভুলে যাবার চিরাচরিত বৈচিত্রে
ভুলে যাব এই না থাকার চেয়ে নিবিড়ভাবে থাকা
হয়তো ------
খুঁজে নেব বিষাদ মেঘ- রুপোলি অশ্রুর ঝড়ো উচ্ছ্বাস
উড়ন্ত ডানার ভাঁজে বিব্রত প্রহরে লুকনো
ঠুনকো ঠুনকো আবেগ মেশানো আবরণ - বিলাস
টুকরো সুখে জল - মেঘ- অশ্রু নিংড়ে স্মৃতির পোট্রেট
গড়ে নেব আধো আধো জোনাক দীপ্তিতে ।

তবু চির উন্মনা মনে প্লাবনের টান এলে
অনির্বাণ বেঁচে থাকা ভোরের নুয়ে পড়া শিশির কণা
লাল টিপ ছুঁয়ে জলোচ্ছ্বাস আনলে ভুলে
তবে থামাবে কোন নিয়মে ?? বাঁধবে কোন ছলে ??
এক নিমেষেই বললে -
"উড়ে যাক বৈকালিক হৈমন্তী হাওয়ার ঘ্রাণ --এক তুড়িতেই" ।
তোমার এমন দুরন্ত দুঃসাহস দেখে আমার শ্লথ নিশ্বাস
উড়ন্ত প্রজাপতির মিশেল রঙে ডুবে যেতে যেতে হন্যে হয়ে খুঁজে
নীল চোখে সবুজের মাতাল স্পর্শ বিলাস ।

ভুলে যেওনা নিয়তির কাছে জমা রেখেছি
মায়া -ছায়া-মায়া
সাধ - বিষাদ- বিব্রত প্রহর
তুমি মায়ার উড়নিতে রেখেছিলে কদম কলি - ফুলঝুরি আর কত ;
সে আমার চেয়ে বেশি আর কেই বা জানত ??
তবু ছন্নছাড়া বিরহ - বেদনা নীল নীল বিড়ম্বনায় মুছে দিতে চায় মায়া নুড়ি
যখন আমি তোমার আকাশে উড়াতে চাই ইচ্ছেঘুড়ি --
আমি স্তব্ধ পাথর হতে চাই অক্ষত ইচ্ছেগুলো ঢেউ হয়ে আসে যখন
বিষাদ পাথর হওয়ার অধিকার নিশ্চয় আমার ছিল ।

তুই কি আমার দুঃখ হবি ?
আনিসুল হক
.................
তুই কি আমার দুঃখ হবি ?
এই আমি এক উড়নচন্ডী আউলা বাউল
...
রুখো চুলে পথের ধুলো
চোখের নীচে কালো ছায়া।
সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি।
তুই কি আমার দুঃখ হবি ?

তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি ?
মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি ?
তুই কি আমার খাঁ খাঁ দুপুর
নির্জনতা ভেঙে দিয়ে
ডাকপিয়নের নিষ্ঠ হাতে
ক্রমাগত নড়তে থাকা দরজাময় কড়া হবি ?
একটি নীলাভ এনভেলাপে পুরে রাখা
কেমন যেন বিষাদ হবি।

তুই কি আমার শুন্য বুকে
দীর্ঘশ্বাসের বকুল হবি ?
নরম হাতের ছোঁয়া হবি ?
একটুখানি কষ্ট দিবি।
নিজের ঠোট কামড়ে ধরা রোদন হবি ?
একটুখানি কষ্ট দিবি।
প্রতীক্ষার এই দীর্ঘ হলুদ বিকেল বেলায়
কথা দিয়েও না রাখা এক কথা হবি ?
একটুখানি কষ্ট দিবি।

তুই কি একা আমার হবি ?
তুই কি আমার একান্ত এক দুঃখ হবি ?
 
যদি কেউ আপনাকে খুব
ভালোবাসত!
ভালোবাসায়
রাঙিয়ে দিতো আপনার
প্রতিটি মূর্হূত।।
...

তাহলে বোধ হয়
ভালোবাসার
প্রতি আপনার
আকর্ষণ বেশ
খানিকতা কমেই যেত।

যেটা আপনি না চাইতেই
পেয়ে যাবেন
তার প্রতি খুব
একটা মোহ কাজ
করে না।।

মোহ
না থাকলে ভালোবাসাও
থাকে না।।
এভাবেই
আপনাকে যে নিজের
জীবনের
থেকেও
বেশী ভালোবাসে,
তার ভালোবাসা
তাই
অপূর্ণতা দোষে দুষ্টুই
থেকে যায়
আজীবন।।

ভালবাসতে নাই
বা পারলেন,
তবে যে আপনাকে এতো
ভালোবাসে তার
ভালোবাসাকে সামান্য
সম্মান
কি দিতে পারেন না!
বা খানিকতা সান্ত্বনা!

যাকে আকড়েঁ ধরে আরো কিছু
দিন
ভালোবেসে যেতে পারে আপনাকে।।

 
মনটা আজ ভীষণ
খারাপ।।বারবার চোখ
ভিজে উঠছে।।

জল সিক্ত চোখ
...
মুছে ফেলার
সাথে সাথে তা জলে ভরে যাচ্ছে।।

কি যে করবো,বুঝে উঠতে পারছি না।।
নিঃসঙ্গতা আমার
চারপাশ
জুড়ে,একাকীত্ব
আমার মনের মাঝে।।

তবুও মনটা যে আজ খুব
অস্থির।।
পার্কে একা বসে চুপচাপ
আকাশের
দিকে তাকিয়ে আছি।।

নিজেকে কোন ভাবেই
সামলাতে পারছি না।।
বৃষ্টি নামতে শুরু
করেছে।।
আমিও
থেমে নেই,কষ্টের
সীমা আমার বাধঁ
ভেঙ্গে দিয়েছে।।

আমি আর সহ্য
করতে পারছি না।। আর
তাই সুতাবিহীন ঘুড়ির
মতো উড়েই চলেছি,
একা নিঃসঙ্গতাকে ভালোবেসে,
অশ্রুসজলে।।