এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

সাভার ট্র্যজেডির সকল আপডেট   ফেসবুক পেজে পোষ্ট করার কারনে ব্লগ পোষ্ট করতে পারিনি , আপনাদের সময় মত আপডেট দিতে না পারায় আন্তরিক ভাবে দু:খিত।
তৈরী করা গুজবের আসল খবর জানুন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের দুইজন ভাই ও বোনের কাছ থেকে>> ভাই দয়া করে লেখা টা শেয়ার করবেন: ফেইসবুকে কিছু পেইজ থেকে এনাম মেডিকেলের নামে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে ।দয়া করে এসব গুজবে কান দিবেননা । না খেয়ে না দেয়ে এতো কষ্টকরে রোগীদের সেবা করার পর এধরনের কথা দেখলে আসলেই খুব কষ্ট লাগে। তারপরও কারো সন্দেহ হলে এনাম মেডিকেলের দরজা আপনাদেরজন্য সবসময়ই খোলা (আব্দুল আহাদ খানঃ facebook.com/abdul.a.khan.12)>> ২৪ এপ্রিল সকাল ১০ টা থেকে আজ ২৭ এপ্রিল এখন রাত ৩.৫০ বাজে বিশ্রামহীন ভাবে কাজ করছি আমরা সবাই।।। এখন একফোটা শক্তি নেই শরীরে তারপর ও এই কথাটা সবাই কে বলার জন্য কিবোর্ড টা হাতে নিলাম।।। ভাই আমরা নিঃস্বার্থ ভাবে কাজ করছি এই অসহায় মানুষ গুলোর জন্য।।না খেয়ে না নেয়ে বিরামহীন কাজ।।।খুব পানি পিপাসা লাগছিল বন্ধু লোকেশ কে বল্লাম একটু পানি দে পানির বোতল হাতে নেয়ার সাথেই এম্বুলেন্সের শব্দ।।।আমার পরিচিত শব্দ এই তিন দিনে শোনা হয়েছে হাজার বার।।অনু স্যার আমার দিকে তাকিয়ে বলল স্যালাইন রেডি করো বোতল নিয়ে দাড়িয়ে আছো কেন,,ব্যাস পানি আর খাওয়া হলোনা ঐ সময় একসাথে ৪ জন রুগীর প্রাথমিক চিকিৎসা দিয়ে পানির বোতল হাতে নিয়ে ছিলাম।।।।সারাদিনের খাটনি্ ছোট ভাই রাজীব খেয়াল করছিলো বারবার বলছিলো আপূ একটু গ্লুকোজ খান।।।আমি অবাক হলাম ও আমাকে গ্লুকোজ খেতে বলল অথচ ওর অবস্থা আমার থেকে ও খারাপ।।।শুধু আমরা এই কয়জন না আরো অনেক সিনিয়র জুনিয়র আর আমার সহপাঠি এবং স্যাররা কেউ ই নিজের কথা ভাবছেনা সবাই যেন কেমন একটা পরিবার হয়ে গেছি আর ঐ ভবনে চাপা পরা মানুষ গুলোতো আমাদেরই পরিবার এর একজন ।।।আমরাও কেদেঁছি বুড়ো মায়ের আহাজারি দেখে আবার ৩ দিন পর যখন মনোয়ারা পারভীন এর স্বামি তাকে খুজে পেয়ে খুশিতে কেদেঁছে আমারা ও অশ্রু শিক্ত হয়েছি।।।এভাবে ই অনেক চরাই উতরাই এর ভিতর দিয়ে আমরা এক একটা দিন কাটাচ্ছি কিন্তু আমাদের ১০০ ভাগ সেবা আমরা দদিয়ে যাচ্ছি প্রিয়জনকে তার জন্মদিনে শুভেচ্ছা টুকু জানাতে পারিনি ।।এতোগুলো কথা বলার কারন হচ্ছে এই মাত্র রুমে এসে শুনলাম অনেকে নাকি বলছে এনাম মেডিকেলের গোপন ঘরে নাকি ১৫০ লাশ গুম করে রাখা হইছে!!!!!ভাইরে আমরা কারো কাছে আমাদের কষ্টের মূল্য চাইনা কিন্তু তাই বলে কি আমরা একটু বাহাবা ও পেতে পারিনা????রাত দান এক করে এই মানুষ গুলোকে সুস্থ করার পিছনে লেগে আছি আমরা সবাই ...এই ধরনের আজগুবি কথা গুলো শনলে মন ভেঙে যায় প্লীজ কেউ মিথ্য্যা অপপ্রচার করবেননা দরকার হলে আপনারা এনাম এ এসে নিজের চোখে দেখে যান তারপর যা লিখার লিখুন একটা মহৎ কাজে শরীক হতে না চাইলে হবেননা কিন্তু তা নিয়ে মিথ্যা প্রচার করবেননা।।।(চৌধুরী নাবিলা আহসানঃ facebook.com/adapadalobonchadamnaacs)

বুধবার, ২৪ এপ্রিল, ২০১৩

সাভারের জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন। গ্রুপ নির্বিশেষ রক্তের প্রয়োজন। যারা ঢাকা এবং সাভারে আছেন তাদেরকে দ্রুত ঘটনাস্থলে অথবা শাহবাগ প্রজন্ম চত্বরে যোগাযোগ করুন। যারা রক্ত দিতে চান দ্রুত চলে আসুন শাহবাগে। ঢাকা শহরের যারা আছেন তারা শাহবাগ প্রজন্ম চত্বরে যোগাযোগ করলে সেখানে রক্ত দিতে পারবেন। এখান থেকে রক্ত কিছুক্ষণ পর পরই পৌঁছে দেয়ায় ব্যবস্থা নেয়া হয়েছে।
যোগাযোগ
শাহবাগ : মিডিয়া সেল, গণজাগরন মঞ্চ। ডাঃ উজ্জ্বল ০১৭১৭৬৪৩২০৫, সাগর ০১৯২৫১৫০২০৪। 
সাভার : এনাম মেডিকেল কলেজ হসপিটাল, সাভার, ঢাকা। মোবাইল: ০১৬৮১২১২৭৭৭। ০২-৭৭৪৩৭৭৮-৮২।
অনেক আহত ব্যাক্তি পঙ্গু হাসপাতাল শ্যামলী তে ভর্তি হয়েছেন এবং কিছুক্ষণ পর পরই আসছেন সবারই প্রায় রক্তের প্রয়োজন, শ্যামলী ও এর আশে পাশে যারা আছেন অর্থাৎ পঙ্গু হাসপাতালের
আশে পাশে যারা আছেন এবং রক্ত দিতে ইচ্ছুক, তাঁরা হাসপাতালে যোগাযোগ করে ওখানেই রক্ত দিতে পারেন, আর যাদের হাতে পর্যাপ্ত সময় নেই, তাঁরা সরাসরি ব্লাড ট্রান্সফিউসান অথবা রক্ত সন্জ্ঞালন বিভাগে যোগাযোগ করে ও ব্লাড দিয়ে চলে যেতে পারবেন ।
যোগাযোগ :
ডাঃ সনেট: 01711733175
ডাঃ টিপু: 01714107670

এই মুহুর্তে ৫০০ ব্যাগের উপর রক্ত প্রয়োজন....যাদের পক্ষে সম্ভব নিন্মোক্ত নাম্বারে ফোন করে রক্ত দিয়ে আসতে পারেন...নিজে না পারলেও আপনার বন্ধুকে উত্সাহিত করতে পারেন....
01711025876 (টিএসসি)
8629042, 01711025876, 01720080012, 01917264615, 01912082919 (BUET)
01712180246 (Jahangirnagar University)
01923337010 (জাহাঙ্গীরনগর)
01681212777 (এনাম ম্যাডিক্যাল)
ডাঃ সনেট: 01711733175 (শাহবাগ)
ডাঃ টিপু: 01714107670 (শাহবাগ)
ডাঃ উজ্জ্বল-০১৭১৭৬৪৩২০৫
সাগর- ০১৯২৫১৫০২০৪

মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩

কি অদ্ভুত তুমি !
ব্যথা দিয়ে বল, ব্যথা পেয়েছ ?
কাঁদিয়ে বল, কাঁদছও কেন?
...
...হাঁসিয়ে বল, হাঁসছ কেন?
আমি কিছুই বলি না,
শুধু তোমার চোখে চোখ রেখে, বলি –

ও কিছু না ।
কি উন্মাদ তুমি !
কাছে টেনে বল, কাছে এসো না,
প্রশ্ন করে বল, কথা বলবে না,
হাঁসতে হাঁসতে বল, কি বিশ্রী তুমি,
পাশে বসে বল, দূরে যাও না,
হাত ছুঁয়ে বল, এসব
কি?
আমি কিছুই বলি না,
শুধু তোমার চোখে চোখ রেখে,
বলি – ও কিছু না ।
কি উন্মনা তুমি !
হাতে ঘড়ি নিয়ে বল, কয়টা বাজে?
ফুলে নাক শুঁকে বল, ফুল ভাল না,
কাঁধে কাঁধ রেখে বল, তুমি ভাল না,
ঘুম ঘুম চোখে বল, ঘুম আসে না ।
নির্বাক আমি,
কিছুই বলি না,
শুধু শুধু তোমার চোখে চোখ রেখে,
ফিসফিস
করে শিশিরের শব্দের মত-
বলি - ভালোবাসি !

সোমবার, ২২ এপ্রিল, ২০১৩


হঠাৎ এসেছিলে চোখের আলোতে
হারিয়ে ফেলেছি এক ঝলকে
তবুও তুমি ছিলে চোখের কোণে
আগলে রেখেছি বড় যতনে
ভালোবেসেছি তোমাকে প্রথম,
চোখের আলোতে এসেছ যখন
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে
ভালবাসা তো হয়না মনের বিপরীতে।
এটাই কি প্রণয়ের অনুভূতি??
তাই কতটা পথ খুঁজে ফিরে এসেছি।
হঠাৎ তোমার ছায়ায় আহ্বান,
তাই ভুলে গেছি যা পিছুটান
ভালোবেসেছি তোমাকে প্রথম,
চোখের আলোতে এসেছ যখন;
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে
ভালবাসা তো হয়না মনের বিপরীত।
মাঝে মাঝে তোমাকে বুঝিনা কেন?
তোমায় ঘিরে যে কত বেদনা...

এসো না তুমি আঁধার ভুলে আলোতে,
জড়িয়ে নিবো মায়ার চাদরে,
ভালোবেসেছি তোমাকে প্রথম,
চোখের আলোতে এসেছ যখন;
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে।
ভালবাসা তো হয়না মনের বিপরীতে

রবিবার, ২১ এপ্রিল, ২০১৩


তোমার জন্য নিরাবতা তোমার
এম আরিফুল ইসলাম আকাশ

ভোর হয়েছিল অনেক আগেই
তবু সকালটা দেখা হয়নি
শ্শিউলি ফুলেরা নাকি ঝরেছিল
আমার বাগানে
 হাত বাড়িয়ে তুলিনি
সুয্যি  মামাও উকি দিয়েছিল
মুখ লুকিয়ে ছিলাম
এমন কেন হয়েছে আমার
অন্ধকারে এলাম  ।

কোকিলের গানও এখন
কান পেতে শুনিনি
দুর্বা ঘাসের উপর তাই আর
এক বিন্দু শিশির পড়েনি
তুমি নাকি এসেছিলে
অস্পষ্ট শুনতে পেলাম
সবকিছু হারিয়ে
একেমন হলাম।

নি:স্তব্ধ আর নিরাবতা
এখন আমার সঙ্গি
চার দেয়ালের মাঝে কেন
হলাম একা বন্দি
তোমার জন্য কবিতা আমার
লিখলাম কত কথা
তুমি আর নেই বলে
সঙ্গি আমার নিরাবতা।