এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১২



আজ সেই অশ্রু
রজনী।।
যাকে হারিয়ে পাগলের
মতো কেদেঁ ছিলাম,সেই
পাগলামি আজ অশ্রুর
...
মতো ঝরেছিলো আজ।।
আমার
অস্থিরতা আমি আরেকজনের
মাঝে দেখেছিলাম।।
যার মাঝে আমার সেই
স্বপ্নগুলো ভেসে বেড়াতো।।
সে নেই,
স্বপ্নগুলোতে মরচে পড়েছে।।
আমি সেসব নিয়ে আজ
কান্নার
প্রহরে ডুবে আছি।।
একা,সবসময়
একাকিত্ব কে নিয়েই
আমার পথ চলা।।
কারণ আমি আর
কখনোই অন্য
কাউকে এক
মূহূর্তের জন্য
ভালোবাসতে পারি নি।।
কখনো পারবোও
না,কেননা আমার
দেয়া সেই পাচঁটি নীল
পদ্মগুলো আজ তার
হাতে।।সে আমার
নীলপদ্ম
গুলো নিয়ে একা ঘুরে বেড়াচ্ছে,আর
আমি খালি হাতে বিষন্ন
হয়ে তাকিয়ে আছি।।





তুমি আমার সাথে এত অভিনয় কেন করতে?আমিও মানুষ এটা ভূলে গেছিলে না?
দিনের পর দিন আমাকে ঠকিয়ে গেছ।তুমি চাইলে হয়ত আমি সবি দিয়ে দিতাম।
কিন্তু তোমার কাছে আমার ভালবাসার কোন দাম ছিলনা।প্রতারনা ছাড়া আর কিছুই
ছিলনা তোমার ভালবাসাতে।আর আমার শেষ প্রাপ্তি মনে হয় এটাই।যে সুখের খুজে
আমার আকাশ ছেড়েছিলে সে সুখ খুজে পেয়েছত?হয়ত কোন একদিন বুঝবে কি করছিলে
...
আমার সাথে,যেদিন তোমার প্রিয় মানুষটি তোমার সাথে এমন করবে।তোমার সাথে এমনটি
হোক আমি চাইনা,কারন তুমি সহ্য করতে পারবানা।পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ যেন তুমি হও।
ভাল থাক...........................
আরো দেখুন


নিজের সব ভালোলাগা , ভালোবাসা আর স্বপ্নগুলো আমি তোমাকে উৎসর্গ করেছিলাম ,
আর নিজের জন্য রেখেছিলাম শুধু এই ঘুণে খাওয়া দেহটুকু ।
কিন্তু আমার এই ভালোবাসা স্বপ্ন যদি
তুমি অন্য কাওকে দিয়ে দাও ,
তাহলে নিজের জন্য কি রাখবে তুমি ?
...
দেহের পচন তো অনেক আগেই হয়েছে ,
এখন যদি আত্মার ও পচন ধরে তাহলে আর কিছুই যে থাকবেনা তোমার ।
জানি ভুল করেও আমায় মনে পরেনা এখন ,
এত মানুষের ভীরে আমি তো এক ছারপোকা মাত্র ।
পুরানো সেই তোমাকে পুঁজো করি এখনও ,
তাইতো স্মৃতি গুলোকে হারাতে চাইনা ।
নতুন এই তোমার কাছ থাকলে পুরানো ভালোবাসার সুখ গুলো হারিয়ে যাবে ,
তোমার যোগ্য আমি নই , তাইতো হারিয়ে গেলাম ।
ভালো থেকো তুমি , এখনও ভালোবাসি তোমায় ।


মাঝে মাঝে মনের মানুষটাকে খুব বেশি আপন
করে কাছে পেতে ইচ্ছে করে ।
ইচ্ছে করে মন খুলে বলি তাকে মনের
গহিনে লুকিয়ে রাখা প্রতিটা অনুভূতি, ভালবাসার
মিষ্টি মধুর প্রলাপ – যে কথাগুলো তাকে বলার
...
জন্য সাজিয়ে রেখেছি বুকের ভেতর অনেক যত্ন
করে । যে অনুভূতি গুলো আমার স্বপ্ন
দিয়ে রচনা করেছি শুধুই তার জন্য ।

কোন একদিন
মেঘলা বিকেলে যদি থাকি পাশাপাশি দুজন , অথবা ঝুম
বৃষ্টিতে তার হাত ধরে ভিজি কোন এক বর্ষায় ,
কিংবা নিঝুম রাত্রিতে কল্পনার ছেঁড়া সুতোয় সপ্নের
মালা গাঁথি একসাথে – একবার জানাই তাকে আমার
মনের খবর । কান পেতে শুনুক সে আমার হৃদয়ের
কম্পন,যার প্রতিটা স্পন্দনে শুধু তার নাম । অনুভব
করুক সে আমার দীর্ঘশ্বাস , যাতে শুধু
তাকে বলতে না পারার যন্ত্রণা ।
একবার শুধু তার দুহাত ধরে চোখে চোখ রেখে বলি –
ভালবাসি, ভালবাসি শুধু
তোমাকে ।

শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২




যাও তোমাকে আমি মুক্তি দিলাম ।
আজ থেকে আমার সকল ভালোবাসার বাঁধন থেকে তুমি মুক্ত ।
আমি ভুলে গিয়েছিলাম যে তুমি আমার কাছে পরাধীন হয়ে আছো ।
আমার ভালোবাসা তোমার কাছে ছিল এক বন্দিশালা ,
তুমি একাকি মুক্ত হাওয়ায় উড়তে চেয়েছিলে ,
...
কিন্তু আমি চেয়েছিলাম তোমাকে নিয়ে উড়তে ।
আমি ছিলাম তোমার কাছে এক বিরক্তিকর, অস্বস্তিকর,
একঘেয়েমি ছাড়া আর কিছু নয় ।
তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারিনি ,
তাইতো ঘুড়ির নাটাই থেকে সুতো ছিঁড়ে দিলাম ।
তুমি তোমার উন্মুক্ত আকাশে উড়ে বেড়াও ।
আমি তোমাকে ছুঁতে পারবোনা কিন্তু দূর থেকে দেখবো তোমার হারিয়ে যাওয়া ।

 
আরো দেখুন
বিবর্ণ রাত
=====
 
হয়েছি আমি অসহাই
হয়েছি আমি দিশেহারা
শূন্যতাই ডুবে আছি একলা
ফিরতে পারবো না জানি বিবর্ণ এই রাত থেকে,
হারিয়েছি যে আজ এক অপ্সরীকে
জীবনের অন্তহীন পথে হেতে চলেছি যে একলা
সাথে নিতে পারিনি তাকে,তাইত চলছি আজও একলা
...


বেসেছি ভাল হারিয়েছি মন
তবুও পেলাম না আজও তার মন
হারিয়ে যাবো আমি
হারিয়ে যাবে সে
তবুও হারিয়ে যাবে না এই প্রেম


অপূর্ণ ভালবাসা
_____________
 
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
? কখনো কি বলতে চেয়েও পারনি বলতে
ভালবাসি তোমায়
কখনো কি ধরতে চেয়েও পারনি ধরতে
আমার হাত
কখনো কি আমার চোখে চোখ রাখতে
চেয়েও পারনি রাখতে ?
...


♥ কখনো কি চেয়েছো সমুদ্র পাড়ে আমার পাশে
হাটতে
কখনো কি চেয়েছো আমায় তোমার পাশে
তুমি সাদা শাড়ি লাল পাড়ে আর আমি সাদা পাঞ্জাবিতে
কখনো কি চেয়েছো আমায় নিয়ে পাড়ি জমাতে
সুখ আর সপ্নের দেশে
কখনো কি চেয়েছো তোমার মনে আমাকে দিতে
স্থান
কখনো কি আমায় মনে পড়েছে
তোমার স্বপ্নের জালে
কখনো কি ব্যস্ততার মাঝে
অনুভব করেছ আমায়
কখনো কি চেয়েছো পরিয়ে দেই আমি তোমার হাতের আঙ্গুলে
কাঠের আংটি
কখনো কি চেয়েছো
আমি কিনে দেই তোমাকে লাল টিপ । ♥